নিজস্ব প্রতিবেদক | ১০:৩৮ পিএম, ২০২৫-১১-১৬
রাঙ্গামাটি জেলা পরিষদে রাজস্থলী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রতুল চন্দ্র দেওয়ানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে রাজস্থলী প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৬ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বেলায়েত হোসেন। সঞ্চালনা করেন সমাজকর্মী আজিজুল রহমান। মানববন্ধনে উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাঙ্গালহালিয়ার জিকু কুমার দে, ঘিলাছড়ি ইউনিয়নের মিনহাজ উদ্দীন কোকনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
বক্তারা অভিযোগ করেন, জেলা পরিষদের আওতাধীন উন্নয়ন প্রকল্প, ভাতা, অনুদান ও বরাদ্দ বণ্টনে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, পক্ষপাতিত্ব ও বৈষম্য করা হচ্ছে, যার ফলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, “জনগণের অধিকার নিয়ে কারও স্বেচ্ছাচারিতা চলতে দেওয়া হবে না। আওয়ামী ফ্যসিষ্ট ও দোসরদের নিয়ে( দেওয়ান) কাজ পরিচালিত করছেন যার ফলে প্রকৃত সুবিধাভোগিরা বঞ্চিত হচ্ছেন। দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আমরা রাজস্থলীর মানুষ একযোগে দাঁড়িয়েছি। অবিলম্বে অনিয়ম বন্ধ করে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অভিযোগের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে—ইনশাল্লাহ।”
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited