আলমগীর মানিক | ১০:০৭ পিএম, ২০২৫-১১-১১
আলমগীর মানিক
রাঙামাটিতে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে এনামুল হক আনসারি (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন। আনসারি রাঙামাটি জেলা আওয়ামীলীগের আইসিটি বিষয়ক সম্পাদক বলে পুলিশ সূত্র জানিয়েছে।
আনসারি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে দলীয় কাযালয়ের কম্পিউটার পরিচালনাসহ দলটির সাধারণ সম্পাদকের বিভিন্ন কাযক্রম পরিচালনা করতো বলে জানিয়েছে পুলিশ।
ওসি জানান, এনামুল হক আনসারির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং জেলার রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়। তাদের মধ্যে আনসারি দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরে গোপনে অবস্থান করছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে ওসি জানান, প্রাপ্ত বিষয়াদি যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম দমন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited