আলমগীর মানিক | ০১:৪৮ পিএম, ২০২৫-১১-০৬
আলমগীর মানিক
বিগত বছরগুলোতে আওয়ামীলীগ করায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠির নিজস্ব নাম-পরিচয় হারিয়ে বাঙ্গালী পরিচয় করিয়ে দেওয়া হয়েছিলো। এটা সেই শেখ মুজিবুর রহমানের আমলের ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলো আওয়ামীলীগ।
কিন্তু একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই পাহাড়ের অধিবাসীদের নিজ নিজ জাতিগোষ্ঠির স্বকীয়তা বজায় রেখে বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকাতলে আবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন।
একমাত্র জিয়াউর রহমানই বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতির প্রবর্তন করেছেন যেটাতে চাকমা, মারমা, ত্রিপুরা, তনচংঙ্গ্যা, পাংখোয়া, মগ থেকে শুরু করে সকলের নিজস্ব জাতিগত পরিচয় নিশ্চিত করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ের অধিবাসীদের নিজ নিজ জাতিস্বত্তার পরিচয় রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী সাবেক যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি বাজারে স্থানীয় বাসিন্দাদের মাঝে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল কাদের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক নাসির খান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited