সিয়াম | ১০:১০ পিএম, ২০২৫-১০-২২
খাগড়াছড়ির মাটিরাঙায় এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটেছে জেলার মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায়। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়রা রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আরও দুইজন অভিযুক্ত— সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২) পলাতক রয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরী স্থানীয় অযোধ্যা কালী মন্দিরে তার আত্মীয়ের সঙ্গে পূজা দেখতে যায়। সে সময় চারজন স্থানীয় যুবক তাকে কথা বলার কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। এ ঘটনায় বুধবার রাতে পুলিশ দুই অভিযুক্তকে আটক করে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited