সিয়াম | ০৯:০৪ পিএম, ২০২৫-১০-১৪
উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন, রাঙামাটিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর একটি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
স্ট্যাটাসে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ-তরুণীদের ক্রীড়া প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে এবং অচিরেই তা সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
পার্বত্য জেলাগুলোতে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ভাষাভাষী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা দেশের সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রাথমিকভাবে কেন্দ্রে ফুটবল, জিমন্যাস্টিক্স, আর্চারি, বক্সিং, জুডো, কারাতে ও তায়কোয়ান্ডো খেলায় প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আশা করছে, এই কেন্দ্র পার্বত্য চট্টগ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের পেশাদার ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ দেবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সাফল্যকে আরও সমৃদ্ধ করবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited