আলমগীর মানিক | ০৪:৪৫ পিএম, ২০২৫-১০-০৭
আলমগীর মানিক
রাঙামাটির সদর উপজেলা থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙামাটিতে বিকেএসপি স্থাপনের ঘোষণায় জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে বিকেএসপি স্থানের পরিবর্তে কাপ্তাইয়ে স্থানান্তরের বিষয়টি জানানো হয়েছে, যা রাঙামাটিবাসীর জন্য অত্যন্ত হতাশাজনক ও অগ্রহণযোগ্য।
বক্তারা অভিযোগ করেন, সরকারের পার্বত্য চট্টগ্রামে বিকেএসপি প্রতিষ্ঠার মহৎ উদ্যোগকে একটি কুচক্রী মহল বানচাল করার পাঁয়তারা করছে। তারা সরকারি অর্থ আত্মসাৎ ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন বক্তারা।
তারা আরও বলেন, বিকেএসপির স্থানান্তরের এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
অধ্যাপক রনজ্যোতি চাকমার সভাপতিত্বে ও চিত্রশিল্পী মো. ইব্রাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ক্রীড়াবিদ আব্দুল মান্নান, সমাজসেবক নুরুল আবছার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হৃদয় চাকমা, এনসিপি নেতা শহীদুল ইসলাম, বিএনপি নেতা বাবুল তালুকদার, রিকো খীসা প্রমুখ।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited