আলমগীর মানিক | ০৩:৪৭ পিএম, ২০২৫-০৯-১৩
আলমগীর মানিক
সবার আগে জুলাই সনদ এর আইনগত ভিত্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ শাহজাহান। তিনি বলেন আমরা অবশ্যই নির্বাচন চাই, আর নির্বাচন চাই বলেই আমরা সকল আসনে প্রার্থী নিশ্চিত করেছি। কিন্তু নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে এবং তার আগে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে।
রাঙ্গামাটি জেলা জামাতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের এই কেন্দ্রীয় নেতা উপরোক্ত মন্তব্য করেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় জামায়াতের সম্মেলন কক্ষে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা আমীর অধ্যাপক আবদুল আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই রোকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ জাফর সাদেক ও ২৯৯ নং রাঙ্গামাটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রর্থী এডভোকেট মোখতার আহাম্মদ।
রাঙ্গামাটি জেলা জামাতের সেক্রেটারি মনসুরুল হক এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল বারাকাত, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, মোঃ নুরুল করিম মোঃ আবদুস সালাম এবং রাংগামাটি পর্বত্য জেলার সকল থানা আমীর বৃন্দ।
সম্মেলনে রাঙ্গামাটি জেলা জামাতের সকল রোকনগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে কোন সময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে সে জন্য নির্বাচনে সকল দলের জন্য সমতল মাঠ এবং সমান সুযোগ তৈরি করতে হবে। সকল দলের জন্য সমান সুযোগ তৈরি করে অতিদ্রুত নির্বাচন দেওয়ারো দাবি জানান তিনি।
রুকন সম্মেলনে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের নব নির্বাচিত জিএস এসএম ফরহাদ এর পিতা মাওলানা ফোরকান আহমদ উপস্থিত হয়ে সকল রুকনদেরকে মিষ্টিমুখ করান এবং এস এম ফরহাদ এর জন্য দোয়া কামনা করেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited