নিজস্ব প্রতিবেদক | ১০:০৭ পিএম, ২০২৫-০৭-২৭
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র কর্মীদের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ভ্রাতৃপ্রতীম সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী নিহতের খবর পাওয়া গেছে। রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গণতান্ত্রিক যুবফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্যামল চাকমা। নিহত খুকু চাকমা (৪১) জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি ইউনিয়নের খ্রীষ্টান পাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র বাহিনীর সদস্যরা রোববার বিকেল ৩ টার দিকে পানছড়ির ২নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে থাকা বন্ধুর সাথে দেখা করতে যায় গণতান্ত্রিক যুবফোরামের খাগড়াছড়ি শাখার সদস্য খুকু চাকমা। এ সময় জেএসএস’র সশস্ত্র গ্রুপের কমান্ডার পিকলু চাকমার নেতৃত্বে ২০ জনের একটি দল খুকু চাকমার ওপর হামলা চালায়। এতে প্রথমে পায়ে গুলিবিদ্ধ হলেও পরে তাকে আহতাবস্থায় আটক করে মৃত্যু নিশ্চিত করে রেখে যায়।
গণতান্ত্রিক যুবফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জিকো ত্রিপুরা বিজ্ঞপ্তিতে জেএসএস’র সশস্ত্র বাহিনী কর্তৃক খুকু চাকমাকে ঠাণ্ডা মাথায় খুনের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, আত্মস্বীকৃত গডফাডার জেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা দায়ী। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও পাহাড়ীদের ন্যায়সঙ্গত আন্দোলন নসাৎ করতে বিভিন্ন গোষ্ঠীর ইন্ধনে ভ্রাতৃঘাতী সংঘাত জিইয়ে রেখেছে। যার পুরস্কার হিসেবে গত ২৭ বছর ধরে বিনা নির্বাচনে আঞ্চলিক পরিষদের গদিতে বসে আছে।
প্রসঙ্গত, রোববার দুপুর ২ টার দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের বাবুরা পাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি জানান পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এদিকে, গেল শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় কয়েক শ রাউন্ড গুলি বিনিময় হয় আঞ্চলিক সংগঠন গুলোর মাঝে। জেএসএস ও ইউপিডিএফর মাঝে ওই দিনে সংঘর্ষে ৪ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছে ইউপিডিএফ। জেএসএস সন্তু গ্রুপের কেউ এখনও এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited