স্মৃতিবিন্দু চাকমা | ১১:১২ পিএম, ২০২৫-০৩-১৬
আজ রবিবার ১৬ মার্চ ২০২৫ তারিখ বিকালে জাতীয় পর্যায়ে অনুর্ধ-১৮ কাবাডি খেলায় জাতীয় পর্যায়ে নারী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জুরাছড়ি উপজেলার খেলোয়ারদের জুরাছড়ি জোন কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি। এছাড়া আরো উপস্থিত ছিলেনঃ ক্যাম্প কমান্ডার, যক্ষাবাজার আর্মি ক্যাম্প ক্যাপ্টেন মোঃ মোশারফ হোসাইন সাগর, জোন স্টাফ অফিসার ক্যাপ্টেন হাসিন ফুয়াদ সৌমিক, ইন্সট্রাক্টর রিসোর্স সেন্টার কর্মকর্তা, জুরাছড়ি- মোর্শেদ আলম, এলজিডি কর্মকর্তা জুরাছড়ি উপজেলা- প্রনব রায়, পিআইও কর্মকর্তা - মাসুদ রানা, নির্বাচন অফিসার- উতপল বড়ুয়া, পরিসংখ্যান কর্মকর্তা - মংলাতুন রাখাইন, রাজিব ত্রিপুরা প্রধান শিক্ষক ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়, সহকারী শিক্ষম শান্তিময় চাকমা, সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ৩ নং মৈদুং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, উপজেলা কাবাডি টিম কোচ- তনয় চাকমা, জেলা কাবাডি টিম কোচ- মোহাম্মদ খোকন, এছাড়াও ব্যক্তিবর্গ সহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। ক্যাম্প কমান্ডার মহোদয় এর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান। অতঃপর প্রধান অতিথি খেলোয়াড়দের পাশাপাশি শিরোপাজয়ী দলের সাথে সংশ্লিষ্ট শিক্ষক, কোচসহ সকলকে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র এবং শিক্ষা সামগ্রী প্রদান করেন।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি বলেন, আজকের এই বিশেষ দিনে আপনাদের সংগে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। জাতীয় পর্যায়ে অনুর্ধ-১৮ কাবাডি (নারী) খেলায় বিভাগীয় পয়ায়ে কর্ণফুলী জোন (চট্টগ্রাম বিভাগ) চ্যাম্পিয়ন হওয়ার এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। এটি শুধু একটি শিরোপা জয় নয়, এটি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ঐক্যের প্রতীক।
জোন কমান্ডার আরো বলেন, এই কাবাডি দলের প্রতিটি খেলোয়াড় শুধু নিজের দক্ষতার প্রমাণই দেয়নি বরং দলগত কাজের মাধ্যমে দেখিয়েছে যে একতাই শক্ত। আপনারা এই জয় দিয়ে শুধু আমাদের জোনকে গর্বিত করেননি বরং পুরো দেশকে গর্বিত করেছেন।
পুরষ্কার বিতরণ শেষে আগত অতিথিগণ জুরাছড়ি জোন কর্তৃক আয়োজিত ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited