আলমগীর মানিক | ০৮:০০ পিএম, ২০২৫-০২-১৮
তারুণ্যের উৎসবে যুব কাবাডির জাতীয় পর্বে বালিকা বিভাগে শিরোপা জিতেছে রাঙ্গামাটি। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি
পল্টন ময়দানে মঙ্গলবার টুর্নামেন্টের চারটি সেমিফাইনাল ও দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বালকদের ফাইনালে বিকেএসপির প্রতিপক্ষ ছিল বগুড়া। প্রথম সেমিফাইনালে বগুড়া ৩৯-২৩ পয়েন্টে লালমনিরহাটকে ও দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপি ৪৯-২১ পয়েন্টে সিলেটকে হারায়।
প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করে ২২ পয়েন্টের ব্যবধানে শিরোপা নির্ধারণী ম্যাচ জিতে বিকেএসপি। পুরো টুর্নামেন্ট দাপটের সাথে খেলেছে বিকেএসপি'র খেলোয়াড়রা।
ফাইনাল ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখে তারা। প্রথমার্ধে ১৮-১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বিকেএসপি। দ্বিতীয়ার্ধে একপেশে ম্যাচ খেলে বগুড়াকে কোন সুযোগই দেয়নি তারা। শেষ পর্যন্ত ৪২-২০ পয়েন্টে বগুড়াকে হারিয়ে শিরোপা জয়ের উৎসব মাতে বিকেএসপি।
বালিকাদের ফাইনালে রাঙ্গামাটির প্রতিপক্ষ ছিল জয়পুরহাট। সেমিফাইনালে জয়পুরহাট ৩৯-৩৬ পয়েন্টে নড়াইলকে এবং রাঙ্গামাটি ২৭-২৬ পয়েন্টে বরিশালকে হারায়।
বালকদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা না হলেও জমে উঠেছিল বালিকাদের ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথমার্ধে রাঙ্গামাটির পয়েন্ট ছিল ১৩। আর জয়পুরহাটের ছিল ১০ পয়েন্ট। বিরতির পরও খেলা জমিয়ে রাখে দুই দল। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে পার্বত্য অঞ্চলের মেয়েরা। ২৩-১৯ পয়েন্টে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় রাঙ্গামাটি।
বালক বিভাগে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় বিকেএসপির রাকিবুর হাসান। আর বালিকা বিভাগে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় রাঙ্গামাটির রুমা চাকমা। বালক বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বিকেএসপির তাজুল ইসলাম। সেরা রেইডার বগুড়ার মোহাম্মদ শহীদ ও সেরা কেচার বিকেএসপির আবু হানিফা। আর বালিকা বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় রাঙ্গামাটির রিতা চাকমা। সেরা রেইডার জয়পুরহাটের নাসরিন আক্তার ও সেরা কেচার রাঙ্গামাটির অভি চাকমা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ, কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ইসরাইল হাওলাদার, পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী, পুলিশের ডিআইজি মোঃ মনিরুজ্জামান ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited