নিজস্ব প্রতিবেদক | ১০:০৩ এএম, ২০২৪-১২-২৬
অবশেষে নিঁখোজের ৪২ঘন্টা পর রাঙামাটির কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিঁখোজ দুই পর্যটকের লাশ। তাঁরা হলেন, চট্টগ্রাম মহানগর এলাকার সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬) এবং প্রিয়ন্ত দাশ।
শাওন রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। প্রিয়ন্ত দাশ হলো শাওনের খালাতো ভাই।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নিঁখোজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলো বলে জানান ৯নং শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো সরোয়ার এবং ঐ এলাকার স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু।
ইউপি সদস্য মো: সরোয়ার জানান, আজকে সকালে নিঁখোজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠলো বলে সংবাদ দিলে, আমি সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮ টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ ২ টি কর্ণফুলি নদী হতে উদ্ধার করে।
স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিঁখোজ হন, ঠিক সেই জায়গায় কয়েক সেকেন্ড এর ব্যবধানে লাশ ২টি ভেসে উঠে। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে খবর জানার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের লীডার কাজী নজরুল ইসলাম এর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল কর্ণফুলি নদী হতে নিঁখোজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন।গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited