নিজস্ব প্রতিবেদক | ০৭:২৩ পিএম, ২০২৪-১১-২৩
দীর্ঘ ১৫ বছর পর বান্দরবানে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছেন হাজারেরও বেশি মানুষ।
শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উজানিপাড়া সমিল ঘাটে এ প্রতিযোগিতা হয়।
আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে নৌকা বাইচসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা পুনরায় ফিরিয়ে আনা ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে নৌকাবাইচ, প্রীতি ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, অ্যাথলেটিক্স, বলিখেলা, তৈলাক্ত বাঁশ আরোহণসহ মোট ১১টি খেলার আয়োজন করা হয়। যার প্রথম দিনে নৌকাবাইচ হচ্ছে। এ প্রতিযোগিতায় জেলা সদরের নারী-পুরুষ মিলে ১৮টি দলে মোট ১৪৪ জন অংশগ্রহণ করেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, অ্যাডভোকেট উবাথোয়াই মারমা প্রমুখ।
আলমগীর মানিক : রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতয়ালী ...বিস্তারিত
মেহেদী হাসান : মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ, দোয়া ম...বিস্তারিত
আজগর আলী খান : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহে...বিস্তারিত
আজগর আলী খান : সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির রাজস্থলী উপজেলার ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্মদিন উপলক্ষ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়, হ্রদ আর সবুজ অরণ্যের অপূর্ব মেলবন্ধনে রাঙামাটি বরাবরই প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণের কেন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited