আল মামুন | ১২:৫৮ এএম, ২০২৪-১০-৩১
খাগড়াছড়ির পানছড়িতে ব্রাশ ফায়ারে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর ২০২৪) সকাল ১০টার দিকে প্রতিপক্ষ গ্রুপের এলোপাথাড়ি ব্রাশ ফারারে খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন তিন ইউপিডিএফের কর্মী নিহত হয়েছে, নিহতরা হচ্ছে-সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
হত্যাকান্ডের ঘটনায় খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ রওনা করেছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা অবরোধ ঘোষণা দিয়ে বলেন, এ ঘটনার জন্য প্রতিপক্ষ গ্রুপ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে গুলি করে হত্যার অভিযোগ করেন।
অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক এর পক্ষ থেকে দায় অস্বীকার করে পাল্টা এ হত্যাকা- তাদের অভ্যান্তরিণ দ্বন্দ্বের জের বলে জানিয়ে হত্যার রাজনীতি পথ পরিহারের আহ্বান জানান।
এ ঘটনায় হত্যার প্রতিবাদে জানিয়ে খুনীদের গ্রেফতার-শাস্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে ক্ষোভ প্রকাশ করে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ায় হত্যাকা- করে চলেছে বলে মন্তব্য করেন।
বিবৃতিতে ইউপিডিএফের এই নেতা অবিলম্বে পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের প্রত্যাহারের দাবি জানান।
একই সাথে ঘোষিত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক-শ্রমিক সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited