নিজস্ব প্রতিবেদক | ০২:১৯ পিএম, ২০২৪-০৮-০৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাচাঁলং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে আবারো ভয়াবহ বন্যার আশংকা দেখা দিয়েছে।
এরই মধ্যে সাজেক দিঘীনালা সড়কসহ অভ্যন্তরীণ বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি ও রাঙামাটির যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাজেকে আটৃকে পড়েছে ৩৮৪ পর্যটক।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার পর্যটকদের আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন। সাজেকে গত দুইদিনে ৩৮৪ জন পর্যটক বেড়াতে গিয়ে আটকে পড়েছে।
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ছয় মাসে তৃতীয় বারের মতো বন্যার কবলে পড়তে যাচ্ছে বাঘাইছড়ি।
এদিকে মারিশ্যা দিঘিনালা সড়ক ও আসপাশের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করা হয়েছে এছাড়া মারিশ্যা দিঘিনালা সড়কে যানচলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited