আলমগীর মানিক | ০৫:২১ পিএম, ২০২৪-০৪-১৪
আলমগীর মানিক
পহেলা বৈশাখ বাঙালির একটি সর্বজনীন লোক-উৎসব। আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাঙামাটি রিজিয়ন ৩০৫ পদাতিক ব্রিগেডের অধীনস্থ সকল ইউনিটের অংশগ্রহণে ১১ ইস্ট বেঙ্গলের প্রশিক্ষণ মাঠে দুই দিনব্যাপী “বৈশাখী মেলা-১৪৩১” অয়োজন করা হয়েছে।
রোববার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও সেনা সদস্যসহ তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে মেলাটি সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় পহেলা বৈশাখের বাহারী খাবার, পান্তা/ইলিশ, বিভিন্ন প্রকারের পিঠা, বানর খেলা, সাপ খেলা সহ বিভিন্ন খেলা, পুতুল নাঁচ, বায়োস্কোপ, হস্ত শিল্পের প্রদর্শনী ও নাগর দোলার স্টল স্থাপন করা হয়েছে।
এছাড়াও নির্বাচিত শিল্পী এবং লেকার্স পাবলিক স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাহাড়ি ও বাঙালিদের মাঝে সু-সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রিজিয়ন কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited