নিজস্ব প্রতিবেদক | ০৯:৫০ পিএম, ২০২৩-০৮-২৮
নানিয়ারচর জোনের আওতাধীন সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব এবং ছয়কুরিবিল ক্লাব আর্থিক সংকটের দরুন খেলাধুলা সামগ্রী ক্রয় করতে না পারাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছে।
বিষয়টি জানতে পেরে ২৭ আগষ্ট ২০২৩ তারিখ নানিয়ারচর জোন কর্তৃক সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব এবং ছয়কুরিবিল ক্লাব এর মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় বিএ-৭০৭৮ লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি, জোন কমান্ডার, নানিয়ারচর জোন, সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাবকে ২৪ জোড়া জার্সি, ২টি ফুটবল, ১টি ভলিবল এবং ১টি ভলিবল খেলার নেট প্রদান করেন।
পাশাপাশি তিনি ছয়কুরিবিল ক্লাবকে ১৬ জোড়া জার্সি, ২টি ফুটবল এবং একটি হ্যান্ড গ্লাভস প্রদান করেন। এছাড়াও তিনি অত্র জোনের আওতাধীন বামফিল্যান্ড এলাকার শাবনূর আক্তার'কে পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited