নিজস্ব প্রতিবেদক | ১০:২২ পিএম, ২০২৩-০৫-১৪
রোড টু স্মার্ট বাংলাদেশ এর আওতায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ মে) দুপুরে এর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা মনিটরিং সেলের সমন্বয়ক কবির বিন আনোয়ার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এ সময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামীরলীগ নেতা কল্যান মিত্র বড়–য়া ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এখন থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দ্বিতীয়তলায় স্থাপিত ডিজিটাল সুবিধাসমৃদ্ধ কক্ষ থেকে সরকারের উন্নয়ন, সাফল্য ও সম্ভাবনার চিত্র তুলে ধরে প্রচার-প্রচারণা চালানো হবে।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited