নিজস্ব প্রতিবেদক | ১১:৪০ পিএম, ২০২৩-০৪-১০
শান্তি-সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বাংলা নববর্ষ এবং বৈসাবি উৎসব উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও অস্ত্র সমর্পনের মধ্যদিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৯২ জন শান্তি বাহিনীর সদস্যদের আর্থিক অনুদান বিতরণ হয়েছে।
সোমবার (১০এপ্রিল) দুপুরের দিকে খাগড়াছড়ি ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ এ অর্থ তুলে দেন।
এ সময় তিনি বলেন, সেনাবাহিনী সাধারন মানুষের যেকোন বিপদে আপদে পাশে ছিল, আছে এবং থাকবে। সেনাবাহিনীরা পাহাড়ের পরম বন্ধু, পাহাড়ীদের পরম বন্ধু। আমরা সাধ্য ও সামর্থ্য মতো সহযোগিতা করবো। তিনি সংঘাত না করার আহবান জানিয়ে বলেন, আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে। তিনি সংঘাত পরিত্যাগ করে অস্ত্র সমর্পন করবেন, শান্তির জন্য সংলাপ করবেন এমন সিদ্ধান্তকে সাহসি ও সমপোযোগি সিদ্ধান্ত বলে অবহিত করেন।
এ সময় খাগড়াছড়ি ডিজিএফআই ৩৯;র ডেট কমান্ডার লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী, সদর জোন কমান্ডার লে: কর্ণেল মো. আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমাসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৯৭ সালের ২ রা ডিসেম্বর সরকার ও জনসংসহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির স্বাক্ষরের ধারাবাহিকতায় ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গেরিলা নেতা সন্তু লারমার অস্ত্র সমর্পনের মধ্যদিয়ে জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসে।
কিন্তু চুক্তির পর একে একে পাহাড়িদের ৬টি সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু), জেএসএস (এমএন লারমা), ইউপিডিএফ (প্রসীত), ইউপিডিএফ (গণতান্ত্রিক), মগ লিবারেশন পার্টি (এমএলপি) ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর এলাকায় আধিপত্য বিস্তারের লড়াই চলছে, পাহাড়ে ঝড়ছে প্রাণ পরিবার হারাচ্ছে প্রায়জন।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited