লংগদু প্রতিনিধি | ১০:০১ পিএম, ২০২৩-০১-১৭
রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) লংগদু উপজেলা শেখ রাসেল মিনি স্টোডিয়ামে অনুষ্ঠিত এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) আকিব ওসমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতায়উর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর সহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক, প্রধান শিক্ষক ও এ্যাথলেটিক্স অংশ গ্রহনকারী ছাত্ররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন করল্যাছড়ি আরএস উচ্চ বিদয়ালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ।
এতে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়। ৩৮ টি ইভেন্টে ১১৪ জন প্রতিযোগি জয়লাভ করে। শেষে প্রতিয়োগীতায় বিজয়ীদেরকে মেডেল ও সনদ প্রদান করা হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited