মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ০৪:৪০ পিএম, ২০২৩-০১-১৫
রাঙামাটিতে মরহুম হাজী আব্দুল বারী মাতাব্বর স্মৃতি শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
রোববার বিকেলেআমানতবাগ স্পোর্টিং ক্লাবের আয়োজন ও মরহুম হাজী আব্দুল বারী মাতাব্বর ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় রাঙামাটি সরকারী কলেজে মাঠে এই শর্টরপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন রাঙামাটি সরকারি কলেজের প্রফেসর তুষার কান্তি বড়ুয়া।
এতে আমানাতবাগ স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রনি'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতাব্বর।
উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে, খেলাই একমাত্র মাধ্যম যা মাদক থেকে দূরে রাখতে পারে যুব সমাজকে। তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। এলাকার তরুণ প্রজন্ম কে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে এই টুর্নামেন্টের প্রয়োজন বলে উল্লেখ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমা, আমানতবাগ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মো. আব্দুল শুক্কুর, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান, রাঙামাটি জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আবু তৈয়ব, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইফুল প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, আমানতবাগ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো পারভেজ। এই খেলাই মোট ১৬ দল অংশ নেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited