বাঘাইছড়ি সংবাদদাতা | ১০:৩৯ পিএম, ২০২২-১২-২২
দেশের মধ্যে পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে রাঙ্গামাটির অন্যতম নৈসর্গিক সৌন্দর্য্যে ঘেরা পর্যটন স্পট বাঘাইছড়ির ‘সাজেক ভ্যালি’। রোমাঞ্চকর সড়ক, উঁচুনিচু সবুজে ঘেরা পাহাড়সহ শীতের সময় কুয়াশার চাদরে ঢেকে থাকা চারপাশ দেখতে পর্যটকরা পাড়ি জমান দূর্গম এই জনপদে।
সাপ্তাহিক ছুটি ও বড় দিনসহ টানা তিন দিনের ছুটি রয়েছে ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর। আর এই ছুটিকে কাজে লাগিয়ে অনেকে অগ্রিম বুকিং করে রেখেছেন সাজেকের রিসোর্ট। এ তিনদিনের ছুটিতে শতভাগ বুকিং হয়ে গেছে সাজেকের সব রিসোর্ট।
মেঘকাব্য রিসোর্টের ম্যানেজার আদিব চাকমা বলেন, আমাদের সিঙ্গেল ও ডাবল মিলে ১১টি রুম রয়েছে। সব কয়টি রুম আগাম বুকিং হয়ে গেছে। আমাদের এখনো বুকিংয়ের জন্য ফোন দিচ্ছে তবে আমরা রুম দিতে পারছি না বেড়াতে আসতে চাওয়া পর্যটকদেরকে।
চাঁদের বাড়ি রিসোর্টের ব্যবস্থাপক ইয়াছিন রাসেল বলেন, আমাদের রিসোর্টে আটটি রুম রয়েছে। কাল থেকে যে তিন দিনের ছুটি রয়েছে। এ ছুটিতে আমাদের সব রুম বুকিং। এমাসের ৩১ তারিখ পর্যন্ত বুকিং আছে আমাদের।
সাজেক রিসোর্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, আমাদের এখানে ১১২টি রিসোর্ট রয়েছে। এগুলোতে ১৭০০ থেকে ১৮০০ পর্যটক থাকা সম্ভব। আমরা কোনো পর্যটককে নিরাশ করি না। তাই আশা করি টানা এ ছুটিকে আমরা সামলে নিতে পারবো। পর্যটকদের স্বাগত জানাতে আমরা সার্বিকভাবে প্রস্তুত।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited