নিজস্ব প্রতিবেদক | ১২:৫০ পিএম, ২০২২-১১-০৮
বর্তমান সরকার খেলাধুলার মানোন্নয়নে কাজ করছে। আজ আমরা খেলাধুলাই অনেক এগিয়ে গেছি। পাহাড়ের ছেলেমেয়েরা আজ দেশের নাম পৃথিবিতে তুলে ধরতে সক্ষম হয়েছে
বলে মন্তব্য করছেন , খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে রাঙামাটি জেলায় ৮০জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে করোনাকালীণ বিশেষ আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন,বর্তমান সরকার খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আসছে তারই অংশ হিসেবে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় ও সংগঠকদের করোনাকালীন অনুদান দিয়ে সহয়তা করছেন।
তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন স্থাপন করেছেন যেন সকল স্তরের খেলোয়াড় ও সংগঠদের সার্বিক ভাবে আর্থিক সহয়তা করা যায।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ সংশ্লিষ্ট অনেকেই।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা ৮০জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবীদের ৫হাজার টাকা করে মোট ৪লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited