আলমগীর মানিক | ০৯:৪৩ পিএম, ২০২২-০৯-২৯
আলমগীর মানিক
সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের মুকুট মাথায় নিয়ে আসা সোনাজয়ী পাহাড়ের সোনালী কন্যাদের ঘিরে আরেক ইতিহাস রচনা করলো রাঙামাটিবাসী। বৃহস্পতিবার রাঙামাটি মারি স্টেডিয়ামে পাঁচ পাহাড়ি কন্যাকে শুধু বিরোচিত সংবর্ধনা দিয়েই ক্ষান্ত হয়নি, পুরস্কারে পুরস্কারে আর ফুলেল শুভেচ্ছার বন্যায় আপ্লুত করেছে তাদের। ফলবতি বৃক্ষের মতো নমনীয় মেয়েরা হাসিমুখে আঁজলা ভরে নিয়েছে পুরস্কার আর শুভেচ্ছা।
এশিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করা সাফ জয়ী পাঁচ পাহাড়ি নারী ফুটবলারের জন্য এ সংবর্ধনার আয়োজন করে যৌথভাবে রাঙামাটি পার্বত্য জেরা পরিষদ ও রাঙামাটি জেলাপ্রশাসন। পুরো অনুষ্ঠান ঘিরে স্টেডিয়াম ছিল লোকে লোকারণ্য। অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা দেন যে খুব অল্প সময়ের মধ্যে পাহাড়ের ফুটবল প্রতিভাদের উৎসাহিত করার লক্ষ্যে আবাসিক সুবিধাসহ একটি ফুটবল একাডেমী প্রতিষ্ঠা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বক্তব্য রাখেন, জেলাপরিষদ চেয়ারম্যান অসুই প্রু চৌধুরী ও জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এর আগে একটি বিশাল মোটর শোভাযাত্রাসহ সদর উপজেলার প্রবেশমুখে পাঁচ খেলোয়াড়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
খেলোয়াড়দের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন চপলা কিশোরী ঋতুপর্ণা চাকমা। আবেগ উচ্ছাশ আর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সে স্মরণ করে তার ছোটবেলার কোচ ও শিক্ষকদের। যারা তাকে শত বাধা বিপত্তি অতিক্রম করে সাফল্যের সিঁড়িতে তুলে দিয়েছিলেন।
অনুষ্ঠানে প্রতি খেলোয়ারড়কে জেলা পরিষদের পক্ষ থেকে দুই লক্ষ টাকার চেক, জেলাপ্রশাসনের পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক, এমপি এবং উন্নয়ন বোর্ড চেয়ারম্যান পৃথকভাবে নিজদের পক্ষ থেকে নগদ টাকা প্রদান ছাড়াও সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্নেল বিএম আশিকুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম, পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী শুভেচ্ছা উপহার, নগদ অর্থ এবং ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেন।
এ ছাড়াও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি মহিলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল একাডেমী, মারমা সংস্কৃতি সংস্থা ও ঘাগড়া ইউপির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited