নিজস্ব প্রতিবেদক | ০৬:৪১ পিএম, ২০২২-০৯-২২
সাফ বিজয়ী পার্বত্য অঞ্চলের ৫ নারী ফুটবলারদের সংবর্ধনা ও ৫০ হাজার টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। এছাড়াও পাহাড়ের ক্রীড়ার মানোন্নয়নে পার্বত্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ারও ঘোষণা দিয়েছেন মন্ত্রী।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বরে উইম্যান চেম্বার ও ডিপিএসের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত মাসব্যাপী নারী উদ্যোক্তা বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে উইম্যান চেম্বারের সভাপতি লালসানি লুসাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, নারী নেত্রী ডনাই প্রু নেলী প্রমুখ।
উদ্বোধনের প্রথম দিনেই মাস ব্যাপী এই বাণিজ্য মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে নারী উদ্যোক্তাদের ৩০টি স্টল অংশগ্রহণ করে।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited