নিজস্ব প্রতিবেদক | ০১:৪৬ এএম, ২০২২-০৫-২৪
কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় দেশের প্রচলিত বিভিন্ন আইন সংক্রান্ত সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মীয় গুরু ও বিভিন্ন শ্রেণি পেশার অংশীজনেরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, উপজেলা পরিষদের পরিচালন প্রকল্পের ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
এইছাড়া উক্ত কর্মশালায় স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন কাপ্তাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি। এছাড়া সড়ক পরিবহন আইন নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, বাল্য বিবাহ আইন নিয়ে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা। সর্বশেষ ভোক্তা অধিকার আইন নিয়ে আলোচনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited