বান্দরবান প্রতিনিধি | ১১:০৫ পিএম, ২০২২-০৫-১৯
বান্দরবানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (২০২২) শুক্রবার (২০ মে) শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে বিকেল তিনটায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক কাযালয় থেকে টুর্নামেন্টকে আকর্ষণীয় করার লক্ষ্যে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করবে।
বিকাল তিনটায় উদ্বোধনী দিনে খেলায় অংশ নেবে শেখ জামাল ক্লাব, চকরিয়া বনাম ফেনী জেলা ফুটবল ক্লাব। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। আগামী ২৮ মে টুর্নামেন্টের চূড়ান্ত (ফাইনাল) খেলা অনুষ্ঠিত হবে।
বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি এ তথ্য জানিয়েছেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ইয়াছমিন পারভীন তিবরীজি।
জেলা প্রশাসক জানান, খেলায় দুটি গ্রুপে মোট ৮টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে নীলগিরি গ্রুপে হলো-শেখ জামাল ক্লাব চকরিয়া, ফেনী জেলা ফুটবল দল, কিংস অব বনরূপা বান্দরবান এবং পটিয়া ফুটবল একাডেমী।
নীলাচল গ্রুপে রয়েছে- ফুটবল একাডেমী শ্রীমঙ্গল, রাঙ্গুনীয়া খেলোয়াড় কল্যাণ সমিতি, আবাহনী ক্রীড়া চক্র দোহাজারী এবং হাটহাজারী মাদার্শা ফুটবল একাদশ।
টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) নির্বাহী সদস্য মনিরুল ইসলাম মনু জানান, উদ্বোধীন দিনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন।
জেলা প্রশাসক ও ডিএসএ সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার মো. জিয়াউল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জেরিন আখতার এবং বান্দরবান পৌরসভার মেয়র ও ডিএসএ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, খেলাকে আকর্ষণীয় ও দর্শক উপস্থিতি বাড়ানোর জন্য বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশ করে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited