রাজস্থলী প্রতিনিধি | ১০:১৯ পিএম, ২০২২-০৫-১২
রাঙামাটি জেলার রাজস্থলীতে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২মে) বিকাল তিন টায় তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
রাজস্থলী উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, চেয়ারম্যান পুচিংমং মারমা, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, আনসার ভিডিপি কর্মকর্তা, আবদুল সাত্তার, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, শান্তনু কুমার দাশ।
খেলায় বালক বালিকা মিলে ৮টি দল অংশ করবে। তারমধ্যে প্রথম দিন বালিকা গাইন্দ্যা একাদশ বনাম ঘিলাছড়ি একাদশ। অপরদিকে বালক ঘিলাছড়ি একাদশ বনাম গাইন্দ্যা একাদশের মধ্যে খেলা অনুষ্টিত হয়। শুক্রবার বাঙালহালিয়া একাদশ ও উপজেলা একাদশের মধ্যে অনুষ্টিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় ঘিলাছড়ি ইউনিয়ন দল, গাইন্দ্যা ইউনিয়ন দল ও বাঙালহালিয়া ইউনিয়ন দল।খেলায় ধারবাষ্যকার ছিলেন, তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংথো মারমা ও সহকারি শিক্ষক উজ্জ্বল তনচংগ্যা।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited