থানচি প্রতিনিধি | ০৬:০৩ পিএম, ২০২০-১০-০৪
বান্দরবানের থানচিতে নাফাঁখুম পর্যটন স্পটে ভ্রমনে গিয়ে রেমাক্রী খালে পারপার সময় ডুবে নিখোজ হওয়া পর্যটকের মৃতদেহ ২৪ ঘন্টা পর স্থানীয়দের সহযোগীতায় বিজিবি পুলিশ যৌথভাবে উদ্ধার করেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ডুবে যাওয়ার স্থান থেকে ঐ পর্যটকের মৃতদেহ উদ্ধার করে তার অভিভাবাকদের হাতে হস্তান্তর করা হয়েছে।
থানচি থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুরদ্দিন আনোয়ার, আইন শৃংঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের যৌথ নেতৃত্বে থানচি থানা এস আই অনুপ দে, এ এস আই মিঠুন দাশ, কনষ্টবল ফেরদৌস , রববানিকে ঘটনাস্থলে নিখোজ ব্যক্তিকে উদ্ধারের জন্য পাঠানো হয়। পরদিন রবিবার বেলা সাড়ে ১১টায় মৃতদেহ উদ্ধার করা হয়।
এস আই অনুপ দে জানান, নাফাঁখুম যাওয়ার রাস্তায় রেমাক্রী খালে সইগংয়ান নামক স্থানে খাল পারাপার অত্যন্ত ঝুকিপূর্ণ সুতারাং ঐ স্থানে একটি ঝুলন্ত ব্রীজ নির্মান অত্যন্ত জরুরী। গত বছরে একজন চিকিৎসকও একইস্থানে পানিতে ডুবে মারা গেছে।
পানিতে ডুবে মারা যাওয়া পর্যটক কাজী জাকারুল ইসলাম কাননের (৩৫) বাবা কাজী জহিরুল ইসলাম ও মা সালমা বেগম দুইজনই চক্ষু বিশেষজ্ঞ। রাজধানীর উত্তরায় একটি নিজস্ব ফ্লাট বাড়ীতে থাকেন তাঁরা।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited