ইকবাল হোসেন | ১১:৫০ পিএম, ২০২০-১০-০১
রাঙামাটি শহরের পৌরসভা এলাকায় অবস্থিত হোটেল সুফিয়া ৩ বছর যাবৎ ফুটপাতের জায়গা দখল করে সাইনবোর্ড স্থাপন করে রেখেছে। যার ফলে উক্ত এলাকায় বসবাসরত জনসাধারণের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

রাস্তার এই স্থানটিতে ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় পথচারীদের জন্য ফুটপাত ব্যবহার গুরুত্বপূর্ণ। কিন্তু হোটেল সুফিয়া তাদের সাইনবোর্ডটি ফুটপাতের সম্মুখভাগ দখল করে বসানোয় জনসাধারণ বাধ্য হয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তায় চলাচল করছে।

এবিষয়ে রাঙামাটি পৌরসভার বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা যায়, বেশ কয়েকবার তাদেরকে সাইনবোর্ডটি সরিয়ে ফেলতে বলা হলেও তারা এটা সড়াচ্ছে না। অতিশীঘ্রই এই সাইনবোর্ডটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সূত্রটি। বিষয়টি নিয়ে হোটেল সুফিয়ার ম্যানেজারের নাম্বারে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited