গোলাম মোস্তফা | ১১:৫৪ পিএম, ২০২০-০৯-২৯
শরীরের বিভিন্ন স্থানে খোদাই করে ট্যাটু আঁকায় লিপ্ত হয়ে উঠেছে বাড়ন্ত বয়সের কিছু যুবক। রাঙামাটি শহরের শহীদ মিনার, নিচের রাস্তা এলাকাসহ বিভিন্ন স্থানে বসে শরীরে সুঁই দিয়ে খোদাই করে ট্যাটু আঁকতে দেখা যায়। তারা মনে করছে সবার মাঝে নিজেকে অন্যভাবে ফুটিয়ে তোলা। নিজেকে সাজাতে সবার থেকে ভিন্ন এবং সুন্দর হতে চাই। মানুষের শরীর সাজানোর একটি অংশ হলো ট্যাটু বা উল্কি। আমাদের সমাজে খুব চল না থাকলেও কিছু আধুনিক শ্রেণী আজকাল ট্যাটু নিয়ে বেশ উৎসাহী।
দেখা যায় উৎসাহী যুবকরা হাতের বাহুর কোণে, ঘাড়ে কানের একটু নিচে, গলার আশেপাশে ছোটখাট কোনে ট্যাটু বেশ জনপ্রিয়। শরীরের কোন স্থানে কি করলে আধুনিকতা বৃদ্ধি পাবে তারও পরামর্শ দিচ্ছে একজন আরেকজনকে। একটি হচ্ছে স্টিকার আর অন্যটি খোদাই করা, যেটিকে উল্কি বলা চলে। যখন খোদাই করা হয়, তখন প্রথমে একটু ব্যথা লাগে, যেহেতু এটা চামড়া কিছুটা কাটার মত ব্যাপার ঘটে। কিন্তু একটু পরে সহ্য হয়ে যায়।
স্টিকারের মতো ট্যাটুগুলো সাধারণভাবেই লাগানো হয়। খোদাই করার জন্য রয়েছে অত্যন্ত সূক্ষ্ম একটি সুঁই। এই সুঁইটির মাথায় রঙ লাগনো থাকে। প্রতিবার সুঁইটি যখন চামড়ার ভেতরে প্রবেশ করানো হয় সেই সঙ্গে রঙও ভেতরে প্রবেশ করে। রঙের পরিমাণ খুব কম।
কেউ আবার জানতেও চায় ক্ষতির আশঙ্কা কতটুকু, অনেকেই বিস্তারিত জানে না যে রঙ ব্যবহার করা হয় তার সঙ্গে মেশানো হয় মারাত্মক একটি রসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ চামড়ার একেবারে ভিতর থেকে শরীরের ভিতরে প্রবেশ করে। আর যেহেতু এই উল্কি সারাজীবনই শরীরে থেকে যায়, তাই এই রাসায়নিক পদার্থও সারাজীবন শরীরে থেকে যাবে। এর ফলে বিভিন্ন অসুখবিসুখ এমনকি ক্যান্সারও হতে পারে।
এছাড়া ট্যাটু করার সময় কেটে গিয়ে রক্তপাত হতে পারে। পরিচ্ছন্নতা সঠিকভাবে মানা না হলে, বিভিন্ন রোগের ও সংক্রমণের আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা বলেন, ট্যাটু করার সময় কোনোরকম ক্ষত তৈরি হলে তা সারানো কঠিন হয়ে পড়ে। ট্যাটুর রংও স্বাস্থ্যসম্মত নয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited