সৌরভ দে | ০১:০৫ এএম, ২০২০-১২-১৭
বিজয় দিবসে "বিজয় রাইড" এর আয়োজন করেছে রাঙামাটি সাইক্লিস্ট ক্লাব। ১৬ ডিসেম্বর বুধবার শহরের ভেদভেদি থেকে নানিয়ারচর বুড়িঘাট পর্যন্ত এই রাইড অনুষ্ঠিত হয়। জাবেদ হোসেন,সাক্ষর চাকমা, ডেভিট লুসাই, নাজির হসেন, রোবায়েত হাসান, জয় চক্রবর্তী, দেবাশীষ মজুমদার,স্বপ্নিল মারমা, দেবজ্জিত চাকমা, ম্যারি সিল্ভিয়াসহ ১৩ জন সাইক্লিস্ট এই রাইডে অংশগ্রহণ করে।
সাইক্লিস্ট রোবায়েত হাসান জানান, আমরা ভেদভেদি থেকে সকাল সাতটায় আমাদেরবিজয় রাইড শুরু করি। মানিকছড়ি "বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ" এর ভাস্কর্যে পৌঁছিয়ে বীরশ্রেষ্ঠের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা ঘিলাছড়ি হয়ে সকাল ১১টায় বুড়িঘাট পৌঁছাই। বীরশ্রেষ্ঠের মাজার জিয়ারতের পরিকল্পনা থাকলেও প্রশাসনিক কিছু কারণে সেটি সম্ভব হয়নি। বিকেল সাড়ে ৪টা নাগাদ আসামবস্তি ব্রিজে পৌঁছে শহীদদের উৎসর্গ করা "বিজয় রাইড" আমরা সমাপ্ত করি।
রোবায়েত আরো জানান, এটি কোন প্রতিযোগিতা ছিল না, বিজয় দিবস উদযাপন ও শহীদদের প্রতি সম্মান জানাতে আমরা এই রাইডের আয়োজন করেছি।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited