বিলাইছড়ি প্রতিনিধি | ০১:০৯ এএম, ২০২৬-১০-১০
রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন সদর (২৯ বীর)-এর উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে বিলাইছড়ি বাজার, ধুপপাছড়া, বহলতলী, কেংড়াছড়ি ও গাছকাটাছড়া এলাকার স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে সর্বমোট ৩১৩ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ১১৭ জন পুরুষ, ১৬৩ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছে। বিলাইছড়ি জোন সদরের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের পাশাপাশি জোন কমান্ডারের সহধর্মিণীও রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এ মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করতে রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিলাইছড়ি জোন সদর (২৯ বীর)-এর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামà§...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির বরকল উপজেলার দুর্গম এলাকার দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ...বিস্তারিত
মেহেদী হাসান : খাগড়াছড়িতে সবজি বাগান করতে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হওয়া ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন মর্টারশেলটি নিরাà¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সà¦...বিস্তারিত
মেহেদী হাসান : তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার মানুষের আত্মকর্মসংস্থান ও বিকল্প আয়ের সুযোগ তৈরির লক্ষ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited