অহিদুল ইসলাম অভি | ০২:২২ পিএম, ২০২৬-০৯-২৪
রাঙামাটিতে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগ, মাদক সেবন এবং জিআর পরোয়ানাভুক্ত মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মাদক কারবারের অভিযোগে রহমতপুরের বাসিন্দা এবং বর্তমানে রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় বসবাসকারী মো. রফিকুল ইসলাম (২৭) ও একই এলাকার কুদ্দুস আলী (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া পুরাতন পুলিশ লাইন্স এলাকা থেকে মো. সেকুল ইসলাম (৪৫)কে একটি জিআর পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে মো. শরীফ (৩০), মো. মিজানুর রহমান (৩০), মো. শওকত হোসেন ওরফে বিল্লাল (২৮), মো. মামুন আলম (৩৫) ও মো. হাসান (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এদের মধ্যে শরীফ, মিজানুর রহমান, শওকত হোসেন ওরফে বিল্লাল এবং মামুন আলমকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং হাসানকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আটজনের মধ্যে ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীà...বিস্তারিত
মেহেদী হাসান : স্বপ্নে হোক সূচনা, সাধনায় হোক পূর্ণতা’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটির কাউখালী উপজেলার বেতà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে মাদক কারবারের অভিযোগ, মাদ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৩ à...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সামান্য বৃষ্টি হলেই পানি ঢুকে পড়ায় চরà...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রাঙামাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited