রাবিপ্রবির প্রতিটি শ্রেণিকক্ষে ও ক্যাফেটেরিয়ায় ডাস্টবিন স্থাপন করল ছাত্রদল


আলমগীর মানিক    |    ০১:০১ এএম, ২০২৬-০৯-১৮

রাবিপ্রবির প্রতিটি শ্রেণিকক্ষে ও ক্যাফেটেরিয়ায় ডাস্টবিন স্থাপন করল ছাত্রদল

‘পরিচ্ছন্নতার অভ্যাস গড়ি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ প্রতিপাদ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এবং রাঙামাটি পৌরসভার সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের প্রতিটি শ্রেণিকক্ষ ও ক্যাফেটেরিয়ায় ডাস্টবিন স্থাপন করা হয়।

উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং ক্যাম্পাসকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখতে শিক্ষার্থীসহ সবার সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

উদ্যোগসংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা ও ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে উঠলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে তা ভূমিকা রাখবে।