মেহেদী হাসান | ১১:০৪ পিএম, ২০২৬-০৯-১৬
রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি থানা পুলিশ।
অভিযানের অংশ হিসেবে স্বর্ণটিলা, আসামবস্তিসহ বিভিন্ন সড়কে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের বৈধতা যাচাই করা হয়।
বুধবার ( ১৬সেপ্টেম্বর) কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আনুমানিক ২০০ থেকে ২৫০টি মোটরযান চেক করা হয়েছে।
এ সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, বৈধতা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় যাচাই করা হয়।
পুলিশ জানায়, রাঙামাটি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মেহেদী হাসান : রাঙামাটির কোতয়ালী থানাধীন মানিকছড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে ২১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবন, দাঙ্গা সংগঠন ও আদালতের গ্র...বিস্তারিত
মেহেদী হাসান : স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে পালনের লক্ষ্যে পুল...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি থানা পুলিশ। অভিযানের অংশ হি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited