সোহেল রানা | ০৬:২১ পিএম, ২০২৬-০৯-১৩
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুজন, ইয়াবা উদ্ধারের ঘটনায় দুজন এবং চুরির ঘটনায় একজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্যমতে, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মো. আব্দুল হাই (৬৯) ও মো. শামীম মিয়া (৩১) নামে দুজনকে পূর্বে দাঙ্গা সংগঠনের অভিযোগে পলাতক থাকার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আব্দুল হাই ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং শামীম মিয়া ২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিদর্শন চাকমা (২৩) ও কিশলয় চাকমা (২৩) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার অপর ব্যক্তি মো. রবিউল ইসলাম (২৫)। পুলিশের ভাষ্য, চুরির ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যে, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
আল মামুন : পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার। দীর্ঘ সম...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পার্বত্য চট্টগ্রামের তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটি সদর জোন...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হিস্টোরি...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে ভ্রমণে এসে অসুস্থ হয়ে হাসনাতুল কাদের (৪২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ সে...বিস্তারিত
সোহেল রানা : স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে রাঙামাটি জেনারেল ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited