নিজস্ব প্রতিবেদক | ০৭:১৩ পিএম, ২০২৬-০৯-০৯
রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে মাদকের ভয়াবহতা ও অপকারিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে আলোচনা সভা, মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকান্দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি বাজার কমিটির সভাপতি সগির আহাম্মদ, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, জিয়া মঞ্চ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সন্তানদের প্রতি পরিবারের নজরদারি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাপছড়িসহ পুরো এলাকায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে মাদকের ভয়াবহতা ও অপকারিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে আ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি, মাদকসেবী ও সাজা পরোয়ানাভু...বিস্তারিত
মেহেদী হাসান : প্রযুক্তিনির্ভর সাইবার অনুসন্ধানের মাধ্যমে রাঙামাটিতে ৪২টি হারানো মোবাইল ফোন এবং বিভিন্ন ঘটনায়...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্ট...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সাজাপ্রাপ্ত মাদক মামলার এক আসামিক...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited