বিলাইছড়িতে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৯:৫৪ পিএম, ২০২৬-০৯-০৮

বিলাইছড়িতে সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি আটক

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সাজাপ্রাপ্ত মাদক মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিলাইছড়ি থানার (এস.আই) মোঃ আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফারুয়া ইউনিয়নের ফারুয়া বাজার সংলগ্ন সেগুন বাগান বাঙালি পাড়া এলাকা থেকে মোঃ জসিম (৩৯) নামে ওই আসামিকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক মোঃ জসিম সোনাডাঙ্গা থানার একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে জিআর মামলা নং-২০৪/২০২০ এবং মামলা নং-১৮/০৯/২০২০ রয়েছে।

আটক জসিমের পিতার নাম মৃত মুজাহের। তিনি বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের ফারুয়া বাজার সংলগ্ন সেগুন বাগান বাঙালি পাড়া এলাকার বাসিন্দা।

আটকের পর তাকে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।