বিলাইছড়ির ফারুয়ায় ৫০০ পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ


মেহেদী হাসান    |    ০৯:৫২ পিএম, ২০২৬-০৯-০৭

বিলাইছড়ির ফারুয়ায় ৫০০ পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিট।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের পরিচালক ডা. কর্নেল আরমগীর, রাঙামাটি জেলা ইউনিটের সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল ও সহসভাপতি এস এম শফিউল আজমসহ সংশ্লিষ্টরা।

এসময় দীপন তালুকদার দীপু বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।

দুর্গম ফারুয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে রেড ক্রিসেন্টের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দুর্গম এলাকার দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।