আলমগীর মানিক | ০৭:৩৬ পিএম, ২০২৬-০৯-০৬
দুর্গম পাহাড়ি জনপদে অসুস্থ শিশু কিংবা প্রসূতি মায়ের জরুরি মুহূর্ত; হাতের কাছে চিকিৎসক বা হাসপাতাল না থাকলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়াবহ।
এমন বাস্তবতায় পরিবার ও সমাজের নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী।
‘সুস্থ মা, নিরাপদ শিশু’এই বার্তাকে সামনে রেখে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর উদ্যোগে শুরু হয়েছে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ।
উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় ৩০ থেকে ৩৫ জন নারী এতে অংশ নিচ্ছেন।
দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
জুরাছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাজমুস সাকিব, এএমসি এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ মুনতাসির আলমের তত্ত্বাবধানে প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণে নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।
বিশেষ করে পরিবারের নারী সদস্যদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলার মাধ্যমে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসকারী অনেক পরিবারের জন্য জরুরি মুহূর্তে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো কঠিন।
তাই পরিবারের সদস্যদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতার জ্ঞান তৈরি হলে সংকটের সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের জন্য এটি শুধু একটি প্রশিক্ষণ নয়; নিজের পরিবার, সন্তান এবং আশপাশের মানুষের জন্য বিপদের সময়ে পাশে দাঁড়ানোর সক্ষমতা অর্জনেরও একটি সুযোগ।
আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারী নারীরা নিজেদের পরিবারের পাশাপাশি প্রতিবেশী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে দেবেন।
এতে দুর্গম এলাকার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়বে এবং নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কার্যক্রম।
সংশ্লিষ্টরা বলছেন, একটি সুস্থ শিশুর বেড়ে ওঠার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একজন সচেতন মায়ের।
আর সেই মাকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলতে পারলে তার সুফল পৌঁছে যায় পুরো পরিবারে। সেই ভাবনা থেকেই ‘সুস্থ মা, নিরাপদ শিশু’এই উদ্যোগ।
নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ সমাজ গঠনে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবার...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটিতে দিনব্যাপী বিনামূল্য...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি জনপদে অসুস্থ শিশু কিংবা প্রসূতি মায়ের জরুরি মুহূর্ত; হাতের কাছে চিকিৎসক বা হাসপাতা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited