আলমগীর মানিক | ০৪:০৬ পিএম, ২০২৬-০৯-০৪
আলমগীর মানিক
রাঙামাটিতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি, ধর্ষণ, মাদক কারবার ও মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে একজনকে ডাকাতি সংগঠনের অভিযোগে এবং একজনকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাতির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি হলেন আহাম্মেদ সফি (৪৪)। তিনি রাঙামাটি কোতয়ালী থানার বালুখালী ইউনিয়নের আদার পাহাড় এলাকার বাসিন্দা।
ধর্ষণ মামলায় গ্রেপ্তার মুহাম্মদ ইউসুফ আলী (২৬)। তিনি হবিগঞ্জের চুনারুঘাটের শেখেরগাঁও এলাকার বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া মাদক কারবারের অভিযোগে শাহাবু্উদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মো. সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭) এবং মো. খোকন খান (২৫)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মাদক সেবনের অভিযোগে রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফি (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের জব্বার শিবির এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র ক...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক প্রশাসন ও বন বিভাগের নজর এড়িয়ে কাপ্তাই হ্রদ দিয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চ...বিস্তারিত
মনির হোসেন : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাঙামাটির তবলছড়ির মিয়াজি পাহাড় এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১৫ বছর পর রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নিউ জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনকে ঘির...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited