বেতবুনিয়া কলেজ পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩৪ পিএম, ২০২৬-০৮-২৩

বেতবুনিয়া কলেজ পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটির সাবেক সংসদ সদস্য দীপেন দেওয়ান।

রবিবার (২৩ আগস্ট) তিনি কলেজ পরিদর্শনে যান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বেতবুনিয়া কলেজের সভাপতি কৃষিবিদ মৈত্রী চাকমা, কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা।

পরিদর্শনকালে কলেজের শিক্ষা কার্যক্রম, সার্বিক পরিবেশ ও বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন দীপেন দেওয়ান।

এ সময় বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবর, কাউখালী উপজেলা কৃষক দলের সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি মো. মোমিনুল করিম, তাঁতি দলের সভাপতি আলী হায়দার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে কলেজের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।