আলমগীর মানিক | ১০:৪২ পিএম, ২০২৬-০৮-১৯
মাদকমুক্ত রাঙামাটি গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিয়মিত চেকপোস্ট পরিচালনার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় জেলার সব থানা এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, পরিবহন ও বেচাকেনা প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে বসানো হচ্ছে চেকপোস্ট।
এসব চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মাদকদ্রব্য শনাক্তে সতর্ক নজরদারি করা হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, একই দিনে রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ১৮টি মাদকবিরোধী অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ২৫০ মিলিলিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিশেষ করে মাদক পরিবহনের সম্ভাব্য রুট ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন তল্লাশির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাদক ও অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নাজিম আল হাসান : রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র, অসহা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন আপস্ট্রিম জেটিঘাটের ...বিস্তারিত
আলমগীর মানিক : মাদকমুক্ত রাঙামাটি গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে রাঙামাটি ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অভিযান চালিয়ে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার কর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের পক...বিস্তারিত
আজগর আলী খান : পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited