রাজস্থলী প্রতিনিধি | ০৮:১৫ পিএম, ২০২৬-০৮-১৯
রাঙ্গামাটির রাজস্থলী ও বাঙ্গালহালিয়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজস্থলী সদর বাসস্টেশনে এবং বিকেল ৪টায় বাঙ্গালহালিয়া যাত্রী ছাউনির সামনে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজস্থলী থানা ও চন্দ্রঘোনা থানার আয়োজনে অনুষ্ঠিত দুই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান। রাজস্থলী সদরের সমাবেশে সভাপতিত্ব করেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন এবং বাঙ্গালহালিয়ায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম সাকের আহমেদ।
দুই অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা। বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, কোনো মাদকসেবী নিজেকে সংশোধন করে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তবে মাদক কারবারি, ব্যবসায়ী ও সেবনকারী—কারও কোনো ছাড় নেই। একই সঙ্গে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষে কেউ সুপারিশ করলে তাকেও একই অপরাধের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, সহ-সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক বাবলু, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, যুবদলের সদস্য সচিব উজ্জল কান্তি তনচংগ্যা, সাংবাদিক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় ও তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মাদকবিরোধী এ কর্মসূচিতে অংশ নেন।
নাজিম আল হাসান : রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র, অসহা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন আপস্ট্রিম জেটিঘাটের ...বিস্তারিত
আলমগীর মানিক : মাদকমুক্ত রাঙামাটি গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে রাঙামাটি ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় অভিযান চালিয়ে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার কর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের পক...বিস্তারিত
আজগর আলী খান : পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited