অহিদুল ইসলাম অভি | ০৪:৩২ পিএম, ২০২৬-০৮-১৭
রাঙ্গামাটিতে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম রণি। শিক্ষার্থীদের পড়াশোনা যাতে আর্থিক সংকটের কারণে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণ এবং ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের গাইড সংগ্রহে সহযোগিতা করেছেন তিনি।
সম্প্রতি রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সহযোগিতা প্রদান করা হয়। এতে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা ফরম পূরণের ক্ষেত্রে আর্থিক সহায়তা এবং ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা পড়াশোনার প্রয়োজনীয় গাইড সংগ্রহে সহযোগিতা পেয়েছেন।
শিক্ষার্থীরা জানান, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সময় শিক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পরীক্ষার ফরম পূরণ ও প্রয়োজনীয় বই-গাইড কেনার খরচ তাদের জন্য বাড়তি চাপ তৈরি করে। এমন সময়ে সহযোগিতা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম রণি বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। একজন শিক্ষার্থী যেন শুধুমাত্র আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে, সেটি আমাদের সবার দায়িত্ব। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সামর্থ্য অনুযায়ী আমি সবসময় চেষ্টা করি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কোনো রাজনৈতিক স্বার্থের বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো যদি অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসে, তাহলে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখা সম্ভব।”
এমন উদ্যোগে সীমিত পরিসরে হলেও অসহায় ও দরিদ্র শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা সহযোগিতা পাচ্ছেন। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন নাঈমুল ইসলাম রণি।
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটিতে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদকসহ আটক ব্যক্তি এবং সিআ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ার সময় চার বছরের শিশুপুত্রকে বাঁচাতে সক্ষম...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি-মানিকছড়ি সড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন রাঙা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাই লেকের সীমানা জরিপ করে এর ভেতরে থাকা অবৈধ স্থাপনার মালিকদের নাম-ঠিকানাসহ তা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited