বিলাইছড়ি প্রতিনিধি | ০৮:৫৬ পিএম, ২০২৬-০৭-২৮
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশীদ কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাবিত স্থান এবং সেখানে চলমান মাটি কাটার প্রাথমিক কাজ পরিদর্শন করেছেন।
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ তিনি বিদ্যালয়ের প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মনোতোষ চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মিজানুর রহমান হৃদওয়ান, সফরসঙ্গী মোঃ নজরুল ইসলাম এবং ঠিকাদার মোঃ সিরাজুল মোস্তফা।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল এবং ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ মহর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশীদ বলেন,একটি এলাকার টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো শিক্ষা। কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার আরও ভালো সুযোগ পাবে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি।
পরিদর্শন শেষে তিনি কেংড়াছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে তারা কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা যুবলীগের সভ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশীদ কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাব...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা কনফারেন্স ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুল...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির অবনতি, সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা, চা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি'র) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited