অহিদুল ইসলাম অভি | ০২:৪৩ পিএম, ২০২৬-০৭-২৭
রাঙ্গামাটিতে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্যোগ নেন রাঙ্গামাটি পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. রাসেল। তার নেতৃত্বে তবলছড়ির দক্ষিণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুলের সামনে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় কর্মসূচির প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হয়, "করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।"
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা যুবলীগের সভ...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মিনহাজ মুরশীদ কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়ের প্রস্তাব...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা কনফারেন্স ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুল...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির অবনতি, সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা, চা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি'র) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited