আলমগীর মানিক | ১১:৪৩ পিএম, ২০২৫-১০-৩০
আলমগীর মানিক
তরুনীকে ডেকে এনে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে রাঙামাটি শহরের কসমস রেষ্টুরেন্ট ও মায়ের দোয়া নার্সারির মালিক সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, জনৈক তরুনীর লিখিত অভিযোগের ভিত্তিতে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
থানা সূত্রে পাওয়া তথ্যে জানাগেছে, এক তরুনীকে চাকুরির নামে নিজ বাসায় ডেকে আনে কসমসের মালিক সালাউদ্দিন। ভিকটিম তরুনীর অভিযোগ, সালাউদ্দিন উক্ত তরুনীকে বৃহস্পতিবার সকাল নয়টার সময় নিজ বাসায় ডেকে এনে করে বিকেল ৫টা পর্যন্ত আটকিয়ে রেখে উক্ত তরুনীকে সালাউদ্দিন ধর্ষণ করে।
পরবর্তীতে বিকেলে সে মুক্ত হয়ে সন্ধ্যারাতে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভূক্তভোগী তরুনী। অভিযোগ পাওয়ার সাথে সাথেই কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে সালাউদ্দিনকে গ্রেফতার করে।
কোতয়ালী থানার নির্ভরযোগ্য সূত্র জানায়, রাঙামাটি শহরের হোটেল শাপলা(পূর্বের নাম) এর উপরে স্থাপিত অত্যাধূনিক রুফটপ রেষ্টুরেন্টখ্যাত কসমস রেষ্টুরেন্ট এবং মায়ের দোয়া নার্সারির মালিক সালাউদ্দিন এর আগেও গত পহেলা জুলাই এক কলেজ শিক্ষার্থীকে যৌন প্রস্তাবের কারনে উক্ত তরুনী কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়েছিলো। উক্ত তরুনীর কাছে সালাউদ্দিন কর্তৃক কুপ্রস্তাব দেওয়ার অডিও রেকর্ডও সংরক্ষিত আছে।
এছাড়াও এই সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক নারীকে চাকুরীর প্রলোভনে শারিরিক সম্পর্কের প্রস্তাবের পাশাপাশি যৌন হয়রানীর অভিযোগ পুলিশ ওয়াকিবহাল রয়েছে।
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটিতে দিনব্যাপী বিনামূল্য...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি জনপদে অসুস্থ শিশু কিংবা প্রসূতি মায়ের জরুরি মুহূর্ত; হাতের কাছে চিকিৎসক বা হাসপাতা...বিস্তারিত
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর পুলিশের কার্যক্রমে বড় ধরনের সাফল্য পেয়েছে রাঙা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited