আলমগীর মানিক | ০৮:০২ পিএম, ২০২৫-০৪-২৮
জমকালো অনুষ্টানের মথ্য দিয়ে দীর্ঘ ২৭ বছর পর শুরু হওয়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা সোমবার রাঙ্গামাটির মারী ষ্টেডিয়ামে রাঙ্গামাটি ভেন্যুর খেলা সম্পন্ন হয়েছে। এতে ট্রাইবেকারে চট্টগ্রাম জেলা দলকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কক্সবাজার জেলা দল।
বিপুল সংখ্যক নারী পুরুষ দর্শকের উপস্থিতিতে এ খেলাকে আরো বেশি পরিপূর্ণ করে তুলেছে। অপরদিকে বাংলাদেশের প্রথম নারী ফিফার রেফারী রাঙ্গামাটির সন্তান জয়া চাকমার পরিচালনায় সেমিফাইনাল খেলা পরিচালনা করায় রাঙ্গামাটির দর্শকের আনন্দের মাত্রা আরো একধাপ বাড়িয়ে দেয়।
খেলায় দু’দলের মধ্যে বেশ প্রতিদ্বন্দিতা পূর্ন হয়। দুদলের খেলোয়াররা গোল করার বেশ কয়েকটি সুযোগ পেলে কাঙ্খিত লক্ষ্যে কেউ পৌছাতে পারেনী। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হন কক্সবাজার জেলা দলের গোল রক্ষক সাজেদুল ইসলাম সাইদি। রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাহ নেওয়াজ রিটন ম্যান অব ম্যাচের পুরষ্কার তুলে দেন।
আয়োজকরা জানায়, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, নোয়াখালী, কুমিল্লাসহ বিভাগের ১১টি জেলা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলো দুটি জোনে ভাগ হয়ে রাঙ্গামাটি ও কুমিল্লা ভেন্যুতে খেলবে। পরে উভয় জোন চ্যাম্পিয়ন দল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। গতকাল রাঙ্গামাটির ভেন্যুর খেলা সম্পন্ন হয়।
সর্বশেষ ১৯৯৭ সালে এই ঐতিহাসিক শহরটি হয়েছিল একটি বৃহৎ ও জনপ্রিয় ফুটবল আসরের গর্বিত ভেন্যু। এবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে আবারো শুরু হয়েছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটিতে দিনব্যাপী বিনামূল্য...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি জনপদে অসুস্থ শিশু কিংবা প্রসূতি মায়ের জরুরি মুহূর্ত; হাতের কাছে চিকিৎসক বা হাসপাতা...বিস্তারিত
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর পুলিশের কার্যক্রমে বড় ধরনের সাফল্য পেয়েছে রাঙা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited