আলমগীর মানিক | ০১:১৯ পিএম, ২০২১-০২-২৪
রাঙামাটির বাঘাইছড়িতে প্রকাশ্য দিবালোকে সরকারি অফিসের ভেতরেই ব্রাশ ফায়ার করে এক জনপ্রতিনিধিকে হত্যা করেছে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সমর বিজয় চাকমা (৪০)বাঘাইছড়ির রূপকারি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি বলে জানা গেছে।
বুধবার বেলা ১২.৪৫ মিনিটের সময় এই ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা।
নিহত সমর বিজয় চাকমা জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি থানা কমিটির স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোনের সিও, বাঘাইছড়ি থানার ওসিসহ উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাগণ ঘটনাস্থলে গেছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন একনং ওয়ার্ডের মেম্বার সময় বিজয় চাকমা।
এসময় মুখোশদারি একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিতভাবে রুমের ভেতরে ঢুকে সমরকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনাটি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা-ই করেছে বলে দাবি করা হয়েছে।
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ-কে উষ্ণ অভ্যর্থনা...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করা, নারীদের স্বাস্থ্যসেবা বিষয়ে দক...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাঙামাটিতে দিনব্যাপী বিনামূল্য...বিস্তারিত
আলমগীর মানিক : দুর্গম পাহাড়ি জনপদে অসুস্থ শিশু কিংবা প্রসূতি মায়ের জরুরি মুহূর্ত; হাতের কাছে চিকিৎসক বা হাসপাতা...বিস্তারিত
আলমগীর মানিক : হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর পুলিশের কার্যক্রমে বড় ধরনের সাফল্য পেয়েছে রাঙা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited